Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় এতিমখানা ও মাদ্রাসায় সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় ৩২টি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টুন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে খেজুরের কাটুন তুলে দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, “উপজেলার ৩১টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং উপজেলা মসজিদের জন্য ১কার্টুন করে মোট ৩২ কার্টুন খেজুর প্রদান করা হয়। পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য এসব খেজুর দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান,“পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর নির্ধারিত এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন,“পবিত্র রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন ইফতারের সময় এই খেজুর দিয়ে ইফতার করতে পারেন, সে লক্ষ্যেই সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে।”



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।