শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৬ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ও সন্ধ্যায় পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন তালুকদার ( ১৭) কুরুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।অপরজন হলেন  আউলিয়াবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে রায়হান (২০)।

স্থানীয়রা জানায়,উপজেলার  নারান্দিয়া ইউনিয়নের পিচুরিয়া থেকে পাথালিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইমন তালুকদার (১৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ইমন ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

অপরদিকে,ফুটবল খেলা দেখে একটি মোটরসাইকেলে চার বন্ধু বাড়ি ফিরছিলেন।এক পর্যায়  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার   কস্তুরীপাড়া বাজারে একটি  ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রায়হান নামের এক যুবক ঘটনাস্থলে মৃত্যু হয়।  

মোটরসাইকেলে থাকা  অপর তিনজনকে আহত অবস্থায়  উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহত তিনজনের মধ্যে একজন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজনকে টাঙ্গাইলে পাঠানো হয়েছে।  

দুর্ঘটনা কবলিত এলাকা থেকে  ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});