Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

উপহারের মধ্যে ছিল ৭০০ পিস শাড়ি ও নগদ ১০ লাখ টাকা, যা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন, উপজেলা শিবির সভাপতি ঈশা খাঁ, পৌর শিবির সভাপতি সাইফুল্লাহসহ উপজেলা ও ইউনিয়নের জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। এই সহায়তার একটি টাকাও অপব্যবহার হবে না। আমরা প্রকৃত হকদারদের হাতেই শাড়ি ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছি।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।