Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাংসের দোকানে এমপি আবু তালিবের ঝটিকা অভিযান

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে মাংশের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বৃহস্পতিবার সকালে তিনি শহরের বিভিন্ন মাংশের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি মাংশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মাংশের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চান। ব্যবসায়ীরা বিভিন্ন কারণ তুলে ধরলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন।

এমপি আবু তালিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও সবল গরু-ছাগল জবেহ করে ভোক্তাদের কাছে মানসম্মত মাংশ সরবরাহ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে মাংশের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।

এসময় জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।