রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা ও ইয়াবাসহ যুবকের জেল

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা ও ইয়াবাসহ যুবকের জেল

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা ও ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্তোলন ও মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া ও রাথুরা এলাকা এবং তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী গ্রামে পরিচালিত পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের বাসিন্দা হুমায়ুন শেখ (২৮) সরকারি অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী গ্রামের আবির দেওয়ানের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়। মামলাগুলো পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম মিয়া ও এসআই মাসুদ রানা। আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, পরিবেশ ধ্বংসকারী অবৈধ মাটি উত্তোলন এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন