শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাশিয়ানী মাদ্রাসায় শিশু শিক্ষার্থী ধর্ষিত, ধর্ষক মুহতামিম গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী মাদ্রাসায় শিশু শিক্ষার্থী ধর্ষিত, ধর্ষক মুহতামিম গ্রেফতার

কাশিয়ানী (গোপালঘঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী ধর্ষিত হয়েছে। 

এঘটনায় থানা পুলিশ ধর্ষক মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করে শনিবার (২৭ জুন) আদালতে সর্পোদ করেছে।

ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ঊপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা রহিমদিয়া সামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায়।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার সাফলীডাংগা গ্রামের মোঃ জুবায়ের হোসেন ও ঝিলিক বেগম দম্পতি তাদের ছয় বছর বয়সী কন্যা জুবাইদা অফরাকে প্রায় এক বছর পূর্বে (নিজ গ্রামে) রহিমদিয়া সামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করে। বেশ কিছুদিন যাবত ওই মাদ্রাসার মুহতামিম পার্শ্ববর্তী সাধুহাটি গ্রামের মরহুম আব্দুল মান্নান মিয়ার ছেলে ৬৫ বছর বয়সী মোঃ মুস্তাফিজুর  রহমান জিন্দার আলী টিফিনের সময়ে শিশু শিক্ষার্থী আফরাকে তার বিশ্রাম কক্ষে ডেকে নিয়ে যায়। চকলেট দিয়ে কয়েক দিন যাবত শিশুটিকে যৌনপিড়ন করে। 

বৃহষ্পতিবার (২৫ জুন) একই ভাবে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যৌনপিড়ন ও ধর্ষন করে। শিশুটির মা ঝিলিক বেগম ঘটনাটি জানতে পারেন এবং আশেপাশের লোকজনকে জানান। 

এঘটনায় তিনি শুক্রবার (২৬ জুন) বাদী হয়ে কাশিয়ানী থানায় মাদ্রাসার শিক্ষক ধর্ষক মোঃ মুস্তাফিজুর  রহমান জিন্দার আলীকে আসামী করে  শিশু নির্যাতন ও ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});