Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কিশোরগঞ্জে শিলাবৃষ্টি, বোরো ধানের ক্ষতির আশঙ্কা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ কয়েকটি উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে ও সন্ধ্যায় দুই দফা বজ্রসহ বৃষ্টি হয় জেলার হাওর অধ্যুষিত উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে। এছাড়াও জেলা সদর, পাকুন্দিয়া এবং কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পরে বোরো ধানের জমির আশপাশ ও রাস্তা-ঘাট সাদা রঙে ছেয়ে যায়।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান বলেন, বিকাল ও সন্ধ্যায় হাওরসহ জেলার কয়েকটি উপজেলায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় শিলার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। যে বোরো ধানের ফলন শুরু হয়েছে, সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন, তবে কী পরিমাণ বোরো ফসলের ক্ষতি হতে পারে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। প্রতিটি উপজেলা কৃষি অফিসারদের আগামীকাল সকাল ৯টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বোরো ফসলের ক্ষতির বিস্তারিত পরিমাণ জানা যাবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।