সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ০)

প্রধান সড়কের বেহাল দশা

X

প্রধান সড়কের বেহাল দশা

কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়ক ঘোষপাড়া থেকে সানরাইজ কিন্ডার গার্টেন স্কুল পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম জনদুর্ভোগ যেন কাটছেই না।

কিছু কিছু স্থানে ইটের খোয়া দেয়ার পরেও বর্তমানে সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। অনেক জায়গায় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিপাতের ফলে সড়কটি পানিতে তলিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে পানি জমে থাকে ও কাদামগ্ন হয়ে পথচারীদের ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন প্রচুর যানযট সহ প্রায় সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সাইকেল চালক, রিকশা চালক, ভ্যান চালক সহ মোটর সাইকেল আরোহী ও ট্রাক চালকেরা।

সড়কের বেহাল দশায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগ করার মতো কোনো জায়গা নেই। কুড়িগ্রাম পৌরসভায় বারবার অভিযোগ দেয়া সহ রাস্তা অবরোধ করা হলেও কোন কাজ হচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার জনগণ। গত কয়েকদিন আগেও বালু বোঝাই ট্রাক্টর, সিমেন্ট বোঝাই ট্রাক্টর সহ ধান বোঝাই ট্রাক্টর এই রাস্তায় উল্টে গিয়ে শহরে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। এছাড়া প্রতিনিয়ত যানযট লেগে রাস্তা বন্ধ হয়ে যায়। এই ভোগান্তি কমাতে আমরা চাই দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করা হোক। 

​স্থানীয়দের আরও অভিযোগ, ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে পৌরসভার বর্তমান প্রকৌশল কর্মকর্তারা কাজ বন্ধ করে রেখেছেন। অতিষ্ঠ হয়ে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বেশ কয়েকবার গাছ ফেলে রাস্তা অবরোধ করা হলে পৌর কর্তৃপক্ষ এসে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার বারবার প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এসব অভিযোগ পৌর উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা ও বাস্তবায়নকে কেন্দ্র করে জনসাধারণের অসন্তোষকে আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে এই সড়কটি পুনঃনির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে একজন ঠিকাদার নিয়োগ করা হলেও এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। স্থানীয়দের মতে- “সবাই দুর্নীতিগ্রস্ত।” সার্বিকভাবে এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্ন করতে দীর্ঘসূত্রিতা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতারই প্রমাণ, যার ফলে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন