বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় কারাদণ্ড, এস্কেভেটর অকার্যকর

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি এস্কেভেটর অকার্যকর করা এবং মাটি পরিবহণে ব্যবহৃত দু’টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র খননযন্ত্র ব্যবহার করে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে পারভেজ মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে।

এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করা হয়। পাশাপাশি মাটি পরিবহণের কাজে ব্যবহৃত দু’টি ট্রাক্টর জব্দ করে সিংগাইর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষি উৎপাদনের জন্যই ক্ষতিকর নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি ব্যবসা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন