আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোঃ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং নবগঠিত কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় জয়পুরহাট শহরে জেলা যুবদল এক আনন্দ মিছিল করেছে।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম আলমগীর কবীর শুভ্র ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল টি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সবশেষে এক সংক্ষিপ্ত আলোচনায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম আলমগীর কবীর শুভ্র ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম প্রমূখ।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।