বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

কেন কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বুধবার (১৭ জুন) আলজেরিয়ার জার্সিতে মাঠে নেমে আবারও আলোচনায় আসেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে গোলপোস্ট সামলানোর পাশাপাশি তার মুখে থাকা কালো রঙের ফেস মাস্কও কাড়ে দর্শকদের বিশেষ নজর।

অনেকেই প্রথমে এটিকে স্টাইল বা ফ্যাশনের অংশ মনে করলেও, এর পেছনে রয়েছে গুরুতর এক চোটের গল্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলতে গিয়ে ভয়াবহ এক সংঘর্ষের শিকার হন লুকা। ওই ঘটনায় তার চোয়াল ও থুতনিতে আঘাত লাগে এবং পরে মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে।

এ ধরনের ইনজুরিতে সাধারণত দীর্ঘ বিশ্রাম ও অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে বিশ্বকাপে খেলার স্বপ্নকে সামনে রেখে বড় ধরনের সার্জারি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়, যা মুখের ক্ষতিগ্রস্ত অংশকে নিরাপদ রাখার পাশাপাশি আঘাতের চাপ কমিয়ে দেয়।

বিশ্বকাপের আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে লুকা বলেন, “আমি এখন ভালো আছি। আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পার হয়ে গেছে এবং দুই সপ্তাহ আগে অনুশীলনে ফিরেছি। মাঠে ফিরতে পেরে আমি খুবই খুশি।”

ফ্রান্সে জন্ম নেওয়া লুকা জিদান বয়সভিত্তিক পর্যায়ে ফরাসি দলের প্রতিনিধিত্ব করলেও সিনিয়র পর্যায়ে বেছে নিয়েছেন আলজেরিয়াকে। পারিবারিক শিকড়ের টানে গত বছর আলজেরিয়া জাতীয় দলে যোগ দেন তিনি। বর্তমানে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলছেন এই গোলরক্ষক।

ইনজুরির ধকল কাটিয়ে বিশেষ ফেস মাস্ক পরে বিশ্বমঞ্চে ফেরাটা তাই লুকা জিদানের জন্য শুধু একটি ম্যাচ নয়, বরং লড়াই করে ফিরে আসার এক অনুপ্রেরণাদায়ক গল্পও বটে।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।