শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কেপ ভার্দের প্রশংসায় পঞ্চমুখ মেসি

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কেপ ভার্দে শেষ মুহূর্ত পর্যন্ত ভুগিয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ থেকে বিদায়ের আগে আর্জেন্টিনার ঘাম ছুটাল ছোট্ট এই দেশটি। ম্যাচ শেষে বিশ্ব জয়ী অধিনায়ক লিওনেল মেসিও স্বীকার করলেন, তার দল কেপ ভার্দের ওপর সেরকম চাপ তৈরি করতে পারেনি। ৩-২ গোলে জিতে শেষ ষোলোতে ওঠা ম্যাচের পর আত্মসমালোচকের ভূমিকায় মেসি।

মেসি বলেছেন, ‘এই দলটা দীর্ঘদিন ধরেই এটা প্রমাণ করে আসছে, এরা লড়ে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট পিসগুলো কাজে লাগাতে পেরেছি, যা আমরা ঠিকঠাক গোলে রূপান্তর করতে পারছিলাম না। এই ধরনের ম্যাচে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভালো হেডার আছে, এমন সব খেলোয়াড় আছে যারা বাতাসে ভেসে আসা বলে বেশ পারদর্শী।’ তিনি আরও যোগ করেন, ‘আজ আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি এবং এটা সামনেও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরে আক্রমণ ও রক্ষণ—উভয় ক্ষেত্রেই এটা নিয়ে কাজ করছি। এই ধরনের প্রতিযোগিতায় এটি অত্যন্ত জরুরি।’

মেসি আরও জানান, ‘‘আমরা অগোছালো ছিলাম, ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল কারণ আমরা ওদের সাথে টেক্কা দিতে পারছিলাম না। ওদের পায়ে বল ছিল না, তাও ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল কারণ আমরা ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});