সোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

ঢাকা ইনফো২৪
আগস্ট ১০, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে কবর জিয়ারত, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। আগামী ১২ আগস্ট এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

একই দিনে সকাল ১১টায় রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রস্তুতি সভায় কোকোর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ আগস্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করা হবে। পরে তার কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।

আয়োজকদের ভাষ্য, ক্রীড়া সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার কর্মময় জীবন তুলে ধরতেই এ আয়োজন।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রেও কোকোর ভূমিকার কথা উল্লেখ করা হয়। বিসিবিতে দায়িত্ব পালনের সময় হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পেশাদার ক্রিকেটে প্রস্তুতির সুযোগ তৈরি হয়।

ক্রিকেটের প্রতি গভীরভাবে অনুরক্ত এই ক্রীড়া সংগঠক প্রতিভাবান ক্রিকেটার তৈরির পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পেশাদার প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছিলেন।

কোকোর ৫৭তম জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে তার ক্রীড়াঙ্গনে অবদান স্মরণ করার পাশাপাশি পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});