বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্রোয়েশিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী পর্তুগাল

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রোয়েশিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী পর্তুগাল

জোয়াও ফেলিক্স।

X

জোয়াও ফেলিক্স।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে জোয়াও ফেলিক্সকে কথা বলতে হলো অনেক ইস্যুতে। গ্রুপ পর্বে পর্তুগালের বিবর্ণতা, দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সেরা ছন্দে না থাকা, দুই বছর আগের ইউরোয় তার টাইব্রেকারে মিস করা, এমন অনেক বিষয়ে প্রশ্নের উত্তর দিলেন এই ফরোয়ার্ড।

টরেন্টোয় বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এক জয় ও দুই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হওয়া পর্তুগালকে নিয়ে সমর্থকদের অস্থিরতা বলা যায় বেড়েছে। কারণটাও বুঝতে পারছেন ফেলিক্স। তবে, ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড মনে করেন, ওই দুই ড্রয়ে সবকিছু শেষ হয়ে যায়নি। অুনরোধ করলেন, সমর্থকদের শান্ত থাকার, তাদের ওপর আস্থা রাখার।

তিনি বলেন,‘ সমর্থকদের শান্ত থাকা উচিত। এখানে আমরা যারা আছি, শান্ত আছি। দুই ম্যাচ ড্রয়ের অর্থ এই নয় যে, আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি বা আমাদের সামর্থ্য নিয়ে সংশয়ের কিছু আছে। সবাইকে শান্ত থাকতে হবে। আমরা যেমন, শান্ত থেকে ক্রোয়েশিয়া ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। আমরা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী এবং পরের ধাপে যাওয়ার জন্য আমরা সবকিছু করব।”

‘এল’ গ্রুপের রানার্সআপ হয়ে আসা ক্রোয়েশিয়া অচেনা প্রতিপক্ষ নয়, আর সেটাই তাদেরকে বাড়তি সুবিধা দিবে বলে মনে করেন ফেলিক্স। “আমরা অসংখ্যবার তাদের বিপক্ষে খেলেছি। তো, আমরা ভালোভাবেই তাদের শক্তি ও দুর্বলতা জানি। এখন সেগুলো বিশ্লেষণ করা এবং সর্বোচ্চটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।”

পর্তুগিজ সমর্থকদের মন এখনও ভরাতে পারেননি রোনালদো। সৌদি আরবের লিগে খেলার কারণে ৪১ বছর বয়সী এই মহাতারকার তীব্রতা কমে গেছে, অনেকের মনে এমন ধারণারও জন্ম হয়েছে। ফেলিক্স নিজেও রোনালদোর সঙ্গে খেলছেন আল-নাস্রে। তবে, সৌদি লিগের খেলার কারণে ধার কমার কিছু দেখছেন না ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। “অন্যান্য লিগের মতো হয়ত তীব্রতা একই নয়, কিন্তু সত্যি হচ্ছে, এই লিগও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে যাওয়ার আগে আমি এটা মনে করতাম না। মনে হতে পারে, সেখানে খেলছি বলে পক্ষপাত করছি, কিন্তু সত্যি হচ্ছে, লিগটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”

“নিজের ব্যাপারে বলতে গেলে, সতীর্থদের সাথে নিজের তুলনায় কোনো পার্থক্য দেখি না। ক্রিশ্চিয়ানো তার বিষয়ে এবং সে কেমন অনুভব করছে, সেটা বলতে পারবে। কিন্তু, আমার কথা যদি বলি, আমি কোনো পার্থক্য অনুভব করি না।”

দুই বছর আগে, ইউরোর কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে মিস করেছিলেন ফেলিক্স। উত্তর আমেরিকা বিশ্বকাপে এরই মধ্যে দুটি ম্যাচের ভাগ্য গড়িয়েছে টাইব্রেকারে। নিজেদের ম্যাচ টাইব্রেকারে গড়ালে, পুরনো ব্যর্থতা ভুলে শট নিতে প্রস্তুত, বললেন ফেলিক্স।

“যদি কোনো পেনাল্টি নিতে হয়, কোনো সমস্যা ছাড়াই আমি সেটি নিব। পেনাল্টি নিতে এগিয়ে যাব। কখনই এ নিয়ে আমার কোনো সমস্যা ছিল না।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});