Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহতের দাবি

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মেয়ে ও তাঁর নাতি-নাতনিরা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আজ রোববার (১ মার্চ ২০২৬) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে খামেনি নিজে নিহত হয়েছেন কি না, সে বিষয়ে ওই প্রতিবেদনে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান শুরুতে জানানো হয়নি।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কত দিন চলবে—এ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, অভিযান দীর্ঘায়িতও হতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যেই শেষ করা হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম Axios–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিন দিনের মধ্যে হামলা শেষ করে ইরানকে সতর্ক বার্তা দিতে পারি—ভবিষ্যতে তারা পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করলে কয়েক বছর পর আবারও হামলা চালানো হতে পারে।”

তিনি আরও বলেন, অভিযান শেষে তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ওয়াশিংটনের কাছে একাধিক বিকল্প (‘অপশন’) রয়েছে। তবে সেসব বিকল্প কী, তা স্পষ্ট করেননি তিনি।

আরএস-রাসেল

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।