Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

খালেদা জিয়া-খামেনিসহ যাদের নামে আনা হলো শোকপ্রস্তাব

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।

অধিবেশনের শুরুতেই স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে শোকপ্রস্তাব পেশ করেন। এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপক্ষীয় এবং এটি আরও সম্প্রসারণের প্রয়োজন। তিনি জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লাসহ বিভিন্ন নেতার নাম অন্তর্ভুক্ত করার দাবি করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানান, বিরোধী দলের প্রস্তাবিত নাম এবং যাদের নাম বাদ পড়েছে, তাদেরও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় স্পিকার বিশেষভাবে ২০২৪ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ সেই দুর্ঘটনায় নিহত সকলের নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানান।

ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ কক্ষ জুড়ে সতর্কতা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।