রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচলে সময়সূচি বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন গোলাবাড়ি এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। পরে নিরাপত্তার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ সচল করতে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছাতে কিছুটা সময় লাগছে। সেটি পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় ঢাকাগামী ট্রেনগুলো গৌরীপুর হয়ে চলাচলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ দ্রুত সচল করার চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});