শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গভীর ষড়যন্ত্র চলছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ নিয়ে


অক্টোবর ৯, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মেগা যুদ্ধ আসছে দুর্গাপূজায় টলিউডে শুরু হতে চলেছে। কলকাতার বহুল চর্চিত ও জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর সিনেমা ‘দেশু ৭’ পর্দায় আসবে ১৬ অক্টোবর। আর ঠিক তার আগেই বিস্ফোরক অভিযোগ তুললেন সুপারস্টার দেব।

দেবের দাবি, ইউটিউবার ও সমালোচকদের নাকি টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে ছবিটির ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। দীর্ঘ ১২ বছর পর পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত জীবনের নানা আলোচনা থাকা সত্ত্বেও তাদের নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপক। এই জুটির কামব্যাক ঘিরে ভক্তদের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই পেড-নেগেটিভিটির চক্রের কথা প্রকাশ্যে আসায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন দেব। তিনি স্পষ্ট ভাষায় জানান, সমালোচনা সিনেমারই একটি স্বাভাবিক অংশ এবং তিনি দর্শকের স্বাধীন মতামতকে সর্বদা সম্মান করেন। কিন্তু টাকার বিনিময়ে আগে থেকে লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভিটি ছড়ানোকে কিছুতেই মেনে নেওয়া যায় না।

দেব লিখেছেন, “আগামীকাল ‘দেশু ৭’-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।”

এবারের পূজার দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-কে বক্স অফিসে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। একই সময়ে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। এই তুমুল প্রতিযোগিতার বাজারে প্রতিপক্ষের অসাধু চক্র এমন চক্রান্ত করছে কি না, তা নিয়ে এখন সরগরম টলিউডপাড়া।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});