Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গরুর আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে,অন্য ১ জন আহত হয়েছে।

আজ ১১ ই মার্চ (বুধবার) দুপুর সাড়ে ১২ টার সময় পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে উক্ত দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর নাম সারাবন তহুরা (১৫) সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী

আহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪১) পিতা আহমেদ হোসেন, সাতকানীয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা।

ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ (২৮) ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গুরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিল গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রেখে ছিল হঠাৎ গরুটি রশি ছিড়ে পালানোর সময় পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এস এস এসি পরীক্ষার্থী সারাবন তহুরা (১৫) আলফা একাডেমি কোচিং সেন্টারে যাওয়ার সময় গরুটি পিছন দিক থেকে এসে সারাবান তহুরা কে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায় সাথে সাথে নাক ও মূখ দিয়ে প্রচন্ড ব্লেডিং হচ্চিল আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডাক্তার কিশোয়ারা সাদিয়া জানান সারাবন তহুরা (১৫) মহিলাটি মাথায় প্রচন্ড আঘাত পেযে প্রচন্ড ব্লেডিং হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু বরণ করেন।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান,খবর পেয়ে ঘটনা স্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠায়,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।