সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ০)

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

X

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবি, গলাচিপা, পটুয়াখালী এর আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, বিআরডিবি সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি’র পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন অফিসার মো. সগীর হোসেন, গলাচিপা থানার প্রতিনিধি এসআই সোহান আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশ্রাফুজ্জামান, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী প্রমুখ। 

এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার ও ফলদ গাছের চারা বিতরণ এবং ২৩ জন বিআরডিবি সদস্যদের মাঝে ১৮ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});