গাংনীতে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

গাংনীতে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

গাংনীতে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বামন্দি বাজারে এ আয়োজন করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা অফিস কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বামন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এসময় বক্তব্য রাখেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্সের সদস্য আনারুল ইসলাম কালু, কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাংনী উপজেলা সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন আমরা সকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রেতা এবং ভোক্তা তাই আমাদের সকলের উচিত কেউ কারো সাথে প্রতারণা না করা।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।