Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গাইবান্ধায় জেলেদের জালে বিশাল বাঘাইর, লাখ টাকায় বিক্রি

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের এক বিশাল বাঘাইর মাছ, যা পরে এক লাখ টাকায় বিক্রি হয়েছে। বিরল এই বড় মাছকে ঘিরে নদীপাড় ও স্থানীয় বাজারে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল ও উৎসাহ।

শুক্রবার (২০ মার্চ) ভোরে জেলার কামারজানি এলাকার নদীপাড়ে মাছটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ভিড় জমান। ডাঙায় তোলার পর মাছটির বিশাল আকার দেখে অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষায়, এত বড় বাঘাইর সচরাচর দেখা যায় না।

জেলে মোস্তাফা মাছটি বাজারে তুললে সেখানে সৃষ্টি হয় আরেক দফা ভিড়। পরে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধা পুরাতন বাজারে নিয়ে কেজি দরে বিক্রির ব্যবস্থা করেন।

প্রতি কেজি ১১০০ টাকা নির্ধারণ করা হলেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। অল্প সময়ের মধ্যেই পুরো মাছ বিক্রি হয়ে যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী অংশ কিনে নেন।

একজন ক্রেতা বলেন, “এত বড় মাছ একসঙ্গে কেনা সম্ভব না হলেও ভাগ করে কেনার সুযোগটা আনন্দের। এমন সুযোগ সবসময় পাওয়া যায় না।”

দীর্ঘদিন পর এত বড় মাছ ধরা পড়ায় খুশি স্থানীয় জেলেরা। তাদের আশা, নদীতে এখনও বড় মাছের উপস্থিতি রয়েছে, যা ভবিষ্যতে তাদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

ব্রহ্মপুত্রের বুক থেকে উঠে আসা এই দানবাকৃতি বাঘাইর যেন একদিনের জন্য হলেও নদীপাড়ের মানুষের জীবনে এনে দিয়েছে উৎসবের আমেজ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।