গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক এক নারী ও এক তরুণকে ছিনিয়ে নিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ হামলা চালানো হয়। এতে রেলওয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে আটক দুজনকে ছিনিয়ে নিতে পারেননি হামলাকারীরা।
আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় ৫৮টি ইয়াবাসহ মো. আনিছ (১৮) ও শিমলা (২২) নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। কিছুক্ষণ পর একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.