শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গু*লি করে টাকা ছিনতাই, ১৮ ঘণ্টায়ও মামলা হয়নি


অক্টোবর ১০, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কর্মীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি। লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত বিকাশ এজেন্টের তিন কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। বিকাশ এজেন্টের পক্ষের ভাষ্য অনুযায়ী, তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল।

এর মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপর বস্তায় এক কোটি ৭০ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকার সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্টের ভাড়া করা প্রাইভেটকারে করে নরসিংদী থেকে মাওনার দিকে টাকা নিয়ে ফিরছিলেন কর্মীরা। পথে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে গুলি ছোড়ে। এতে বিকাশ এজেন্টের ম্যানেজারসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে হিমেল নামের একজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকার দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে গেছে দুর্বৃত্তরা। যে বস্তাটি নিতে পারেনি, সেটিতে এক কোটি ৭০ লাখ টাকা রয়েছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনার পরপরই শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা পুলিশ। তবে ঘটনার ১৮ ঘণ্টা পরও কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, বিকাশ এজেন্টের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে আহত তিন কর্মীকে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি জানিয়েছে পুলিশ। তাঁদের হেফাজতে রাখার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});