Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে এমপির সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মোহনপুর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় সাত শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, শহর বিএনপির সাবেক সভাপতি শাজাহান ভিপি, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক আইন উদ্দিন বিপ্লব, গোপালপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি আব্বাস তালুকদার, গোপালপুর উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মির্জা মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান জসিম, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. মামুন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোরহাব সোহেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।