Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ঈদ উপহার নিয়ে বারকি শ্রমিকদের পাশে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান কাওছার

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, দুস্থ ও অসহায় বারকি শ্রমিক মানুষের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা জিয়া সংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার।
উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে, যা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করছে।
শুক্রবার ২০ মার্চ বাদ জুম্মা রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা মানবাধিকার সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক বারকি শ্রমিক পরিবারের মাঝে এসব খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ। সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তফা মিয়া।
মধ্যে জাফলং ইউপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ সানির সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামাল ইউ আহমদ।উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,
আলীরগাঁও কলেজের প্রভাষক জাহেদ আহমদ,বারকি শ্রমিক সভাপতি লোকমান আহমদ, কোষাধক্ষ মাওলানা ইব্রাহিম,উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিলাল আহমদ ও তাঁতী দলের নেতৃবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।