সিলেটের গোয়াইনঘাট উপজেলার তেয়াকুল ইউনিয়নের বীরকুলি দক্ষিণপাড়া সমাজকল্যাণ যুব সংস্থার পক্ষ থেকে অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ১৮ মার্চ বেলা একটায় বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন গ্রামের মুরুব্বি ফারজান আলী।
সংগঠনের সভাপতি শিব্বির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় এবং প্রধান উপদেষ্টা আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের দায়িত্বশীল বৃন্দ বলেন,সমাজের হতদরিদ্র ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষ ঈদের দিনটা যাতে বিত্তবানদের সাথে তারা ন্যূনতম খাবার খেয়ে খুশির সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তার জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রতিটা গ্রামের সামাজিক সংগঠন ও প্রবাসীরা যাতে এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসে তারা এই আহ্বান জানান। তবেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এগিয়ে যাবে এবং ঈদ আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়া হবে।
গ্রামের মুরুব্বিয়ানরা তাদের এই ক্ষুদ্র আয়োজনকে স্বাগত জানান এবং এই দ্বারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বী,আজির উদ্দিন, ওসমান গনি, তাজুল ইসলাম ও খোয়াজ আলী।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন কোষাধ্যক্ষ মনজুরুল আলম,হোসেন আহমদ, নুরুল আমিন, খালেদ আহমদ, জুনেদ আহমদ,শাহাব উদ্দিন, সাদিক, সাইফুর,তাজুল ও রিয়াজ প্রমুখ।
পরিশেষে বীরকুলি দক্ষিণপাড়া সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশ ও প্রবাসে থাকা সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
