সোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গোল উদযাপনের সময় টানেলে পড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার!

ঢাকা ইনফো২৪
আগস্ট ১০, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোল উদযাপন করতে গিয়ে যে এমন বিপদে পড়বেন, তা হয়তো কল্পনাই করেননি তিনি। জাসি মারানহাও তো উদযাপন করতে গিয়ে পড়ে গেলেন টানেলের ভেতরই! অদ্ভুতুড়ে এক কাণ্ড দেখল ব্রাজিলিয়ান ফুটবল।

কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল কোরিতিবা। জাসি মারানহাও বক্সের মধ্যে থেকে নিখুঁত হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

গোল করেই মারানহাও উদযাপনের জন্য সমর্থকদের কাছে যেতে চেয়েছিলেন। বল জার্সিতে লুকিয়ে রেখে প্রথমে বিজ্ঞাপনী বোর্ডের দিকে দৌড় দেন। তারপর লাফ দিয়ে মাঠের ওপারে চলে যান।

এখানেই বাঁধে বড় বিপত্তি। লাফ দেওয়ার পর মাটিতে পড়েননি তিনি। যেখানে লাফ দিয়েছিলেন, সেখানে ছিল স্টেডিয়ামে ঢোকার টানেল! কয়েক সেকেন্ডের জন্য সেই টানেলেই ছিলেন মারানহাও, ক্যামেরা তাকে খুঁজে পাচ্ছিল না। নিজের চেষ্টায় টানেল থেকে বেরিয়ে এলেও তিনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন।

তবে যে গোল উদযাপনে এত কাণ্ড, শেষ পর্যন্ত সেই গোলটাই বাতিল করে দেন রেফারি! রিভিউয়ের সিদ্ধান্ত মারানহাওকে চরম হতাশ করেছে। তিনি অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়েছে। দুঃস্বপ্নের এক রাতই যেন কাটছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।

তবে শেষ পর্যন্ত হাসি ফুটেছে মারানহার মুখে। কোরিতিবা ২-১ গোলে ম্যাচটি জিতেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});