শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, কপাল পুড়ল ইরানের

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘জি’-র চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশ নিশ্চিত করল বেলজিয়াম। অন্যদিকে, তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে গেল কিউইরা।

নকআউটের লড়াইয়ে বেলজিয়াম প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে অন্য গ্রুপের তৃতীয় হওয়া অন্যতম সেরা একটি দলকে। আর এই গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে ইতিহাস গড়া মিশর শেষ বত্রিশের মহালড়ায়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

গ্রুপ ‘জি’-র অন্য ম্যাচে আজ বোস্টনে মুখোমুখি হয়েছিল মিশর ও ইরান। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত নাটকীয়তায় ঠাসা এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। অবশ্য ম্যাচের ইনজুরি টাইমে গোল করে প্রায় জিতেই গিয়েছিল ইরান। কিন্তু ভিএআর প্রযুক্তি সেই গোলটি বাতিল করলে দীর্ঘশ্বাস নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানিদের।

এই ড্রয়ের সুবাদে রানার্স-আপ হিসেবে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নিল মিশর। অন্যদিকে, গ্রুপে তৃতীয় হওয়া ইরানকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর দিকে। আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলের একটি হতে পারলেই কেবল নকআউটের টিকিট পাবে তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});