ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না জাল ধ্বংস
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ০)

X
ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না জাল ধ্বংস
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে আঠারোচূড়া বিলে রেনু পোনা ধ্বংস রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।
সোমবার (২২ জুন) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি যায়েদ হোছাইন।
মৎস্য অফিস সুত্রে জানা যায় উপজেলার রসুলপুর ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ আঠারোচূড়া বিলে অবৈধভাবে চায়না জাল ব্যবহার করে দেশীয় মাছের রেনু পোনা নিধন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন চায়না জাল ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত সব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেনু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।