দীর্ঘ প্রক্রিয়া শেষে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা-রক্ষণাবেক্ষণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ১৫ বছরের চুক্তি সই করল বাংলাদেশ। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির অনুমোদন দেয়। এনসিটি পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের আলোচনা শুরু হয় ২০১৯ সালে। পরে সৌদি আরব, দুবাই ও দেশীয় একটি প্রতিষ্ঠানও এনসিটি পরিচালনার প্রস্তাব দেয়।
শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই এই চুক্তি হলো। আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানিতে বেশি সময় লাগায় বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। বন্দরের কার্যক্রমে গতি আনতে এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ এনসিটির মাধ্যমে হয়ে থাকে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.