মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ০)

আইনশৃঙ্খলা কমিটির সভা

X

আইনশৃঙ্খলা কমিটির সভা

চট্টগ্রামের চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

 

ভার্চুয়ালি বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাদক, চুরি, ডাকাতি সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধে এবং  ভূমি সেবা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট উন্নয়ন মূলক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। 

এ সময় আইনশৃঙ্খলা কমিটির সদস‍্য সচিব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার সম্প্রতি আইনশৃঙ্খলার উন্নতির দিক তুলে ধরে বলেন, আমি থানায় যোগদানের স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ চন্দনাইশের আলোচিত গরুচুরি বন্ধে সক্ষম হয়েছি। অন‍্যান‍্য অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে চাহিদার তুলনায় কম জনবল নিয়ে নির্ঘুম চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও প’প কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা রিসোর্স কর্মকর্তা ( ইউআরসি) আকতার সানজিদা জাফর পপি, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, কমিটির সদস‍্য মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম কফিল ও কমিটির অন‍্যান‍্য সদস‍‍্যবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন