বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষ, কৃষক মিজানের বাজিমাত


অক্টোবর ৮, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মাঠজুড়ে সবুজ লতার সমারোহ। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে রসালো তরমুজ। চারদিকে যখন ধান ও শীতকালীন সবজির চাষ নিয়ে ব্যস্ত কৃষকরা, তখন ভিন্নধর্মী উদ্যোগে অফ-সিজনে তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃষক মিজান।

প্রচলিত ধারণাকে পাশ কাটিয়ে অসময়ে তরমুজ চাষ করে ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। তার খেতে উৎপাদিত তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি মিষ্টি ও রসালো। ফলে স্থানীয় বাজারে এর চাহিদাও অনেক।

সরেজমিনে মিজানের তরমুজের খেতে গিয়ে দেখা যায়, সবুজ লতার ভেতর সারি সারি তরমুজ। ক্ষেত থেকে সদ্য তোলা তরমুজ কেটে দেখা যায় টকটকে লাল শাঁস। স্বাদেও বেশ মিষ্টি ও রসালো।

কৃষক মিজান বলেন, অনেকে বলেছিলেন এই সময়ে তরমুজ চাষ করা সম্ভব নয়। তবে আমি ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ নিয়ে অফ-সিজনের জাত চাষের উদ্যোগ নিই। আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাচ্ছি।

তিনি আরও বলেন, প্রচলিত সময়ের বাইরে তরমুজ চাষ করায় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে অন্য কৃষকরাও এভাবে লাভবান হতে পারবেন।

স্থানীয় কৃষকরা জানান, অসময়ে তরমুজ উৎপাদন হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। মিজানের সফলতা দেখে অনেক কৃষকই এখন অফ-সিজন তরমুজ চাষের বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, মিজানের মতো উদ্যোক্তা কৃষকরা কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন। অফ-সিজন তরমুজ চাষ লাভজনক হতে পারে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});