মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরফ্যাশনে অ*স্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার


অক্টোবর ৬, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঢাকা, মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‎ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ‎

সোমবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শশীভূষণ বাজারের সদর দক্ষিণ মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহের। ‎ জানা গেছে, রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে খোকন চাকলাদারের একটি পরিত্যক্ত বসতঘরের নির্জন স্থানে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ‎পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে খোকন, মাকসুদ ও তাহেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্ধকারের সুযোগ নিয়ে আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। ‎পরে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। ‎ ‎এ বিষয়ে শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});