বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথ গ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শিল্পী সমিতি নির্বাচনের আপিল কমিটির সদস্য ছিলেন কাজী হায়াৎ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি বিগত শিল্পী সমিতির নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলাম। আমার চোখে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিলাম।’

এরপর নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘নির্বাচনের পর সমালোচনা-আলোচনা থাকবে। তারপরও আমার মনে হয় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, আপনারা সবাই ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমার সহযোগী খোরশেদ আলম খসরু, বি এইচ নিশানসহ আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি সাবেক সভাপতি মিশা সওদাগরের কাছ থেকে।’ অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও নেতা খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের দাবি তোলেন।

বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটিকে নিয়মিত সভায় উপস্থিত থাকার তাগিদ দেন। তিনি আশা প্রকাশ করেন, শানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাওয়া যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। গত ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।

ভোটগ্রহণ শেষে রাতভর গণনার পর ৪ জুলাই ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। নির্বাচনে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জয় চৌধুরী। এছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পালন শুরু করল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});