রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


অক্টোবর ১৮, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— উজানী গ্রামের রহিম হোসেনের ১০ বছর বয়সী মেয়ে সাদিয়া এবং বিল্লাল হোসেনের ৮ বছর বয়সী মেয়ে সামিরা। শিশু সামিরা দুর্গাপূজার ছুটিতে পরিবারসহ চট্টগ্রাম থেকে গ্রামে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে শিশু দুটি একসঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা দুজনে পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম দুজনকেই মৃত ঘোষণা করেন।

অকস্মাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});