বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চারদিনের ব্যবধানে ইলন মাস্কে সম্পদ কমল ৩৬৩০ কোটি ডলার


অক্টোবর ১৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে গেছে। এতে ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক ধাক্কায় প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার কমে যায়।

ফোর্বসের তথ্যানুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার ৪ কোটি ডলার। স্পেসএক্সের শেয়ারের দরপতনের সঙ্গে তার সম্পদও প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমে যায়। আজ বুধবার এখনো নিউইয়র্কের শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয়নি। প্রাক্‌–লেনদেন চলছে এখন। এই পর্বেও শেয়ারের দাম ওঠানামা করে।

ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার শেয়ারের দামও কমে গেছে। মাস্কের সম্পদের বড় অংশই স্পেসএক্স ও টেসলায় তার মালিকানাধীন শেয়ারের ওপর নির্ভরশীল। তিনি প্রতিষ্ঠান দুটিরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত আগস্টে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, স্পেসএক্সে মাস্কের মালিকানা ৪৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে টেসলায় তার অংশীদারত্ব প্রায় ১১ শতাংশ।

গত জুনে স্পেসএক্সর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন ইলন মাস্ক। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ধস নামলে তিনি সেই মর্যাদা হারান। এরপর কয়েক মাস ধরে তার সম্পদের পরিমাণ এক লাখ কোটি ডলারের আশপাশে ওঠানামা করছে। গত সপ্তাহের শেষ দিকে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে চার দিন আগে আবার ট্রিলিয়নিয়ারের মর্যাদা ফিরে পান তিনি। কিন্তু মঙ্গলবারের দরপতনে সেই অবস্থান ধরে রাখতে পারেননি মাস্ক।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});