বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা


অক্টোবর ৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা দেশের সব শাখা ও এটিএম বুথ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। একই দিন থেকে ব্যাংকটির কাউন্টার, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য ডিজিটাল ও অনলাইন সেবাও পূর্ণমাত্রায় চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে আলোচনা হয়। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন গভর্নর। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএমে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

ব্যাংকটির চেয়ারম্যান মেলিতা মেহজাবিন বলেন, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগে ব্যাংকটিতে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে সেবা নির্বিঘ্ন রাখতে সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});