বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাহিদার অর্ধেক টাকা তুললেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা


অক্টোবর ১৫, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তারল্য সংকট কাটিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিশেষ উদ্যোগের প্রথম দিনে চাহিদার প্রায় অর্ধেক অর্থ তুলেছেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশজুড়ে টাকা তোলার জন্য ১৮৮ কোটি টাকার আবেদন জমা পড়লেও সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাথমিক হিসাবে উত্তোলন হয়েছে ৭৫ কোটি টাকা। একই দিনে বিভিন্ন শাখায় নতুন আমানতও জমা পড়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, বেশির ভাগ শাখায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়া সম্ভব হয়েছে।

রাজধানীর মতিঝিল, দিলকুশা, বাংলা মোটর, যাত্রাবাড়ী ও ফকিরাপুল এলাকার কয়েকটি শাখায় গ্রাহকদের চাপ তুলনামূলক কম ছিল। সবচেয়ে বেশি গ্রাহক দেখা গেছে দিলকুশা শাখায়। তাদের অনেকে এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আমানত তুলতে এসেছিলেন।

দিলকুশা শাখার ব্যবস্থাপক মইনুল ইসলাম জানান, গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা দেওয়ার চাহিদা ছিল। দিন শেষে সেখানে প্রায় দেড় কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কাউকে টাকা না দিয়ে ফেরত পাঠাতে হয়নি বলেও জানান তিনি। একই শাখায় নতুন করে প্রায় ৫০ লাখ টাকা জমা হয়েছে।

যাত্রাবাড়ী শাখায়ও টাকা তোলার তুলনায় জমার পরিমাণ বেশি ছিল বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক রশিদ উদ্দিন আহমেদ চৌধুরী। তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সেখানে প্রায় এক কোটি টাকা নতুন করে জমা হয়েছে। উত্তোলন হয়েছে তার তুলনায় প্রায় অর্ধেক।

ব্যাংকটির চেয়ারম্যান মেলিতা মেহজাবিন জানান, প্রথম দিনে দেশজুড়ে ১৮৮ কোটি টাকার উত্তোলন-চাহিদা জমা পড়েছিল। তবে গ্রাহকেরা চাহিদার তুলনায় কম টাকা তুলেছেন। তার ভাষ্য, অনেকে ব্যাংক টাকা দিতে পারবে কি না, তা যাচাই করতেও শাখায় এসেছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});