Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

চীনে ভিন্নধর্মী ম্যারাথন, মানুষের সঙ্গে দৌড়াচ্ছে রোবটও

ঢাকা ইনফো২৪
মার্চ ৫, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

চীনে ভিন্নধর্মী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেইজিংয়ের ওই ম্যারাথনে হাজারো মানুষের সঙ্গে অংশ নিয়েছিল ২১টি রোবট। আয়োজকরা দাবি করেছেন, বিশ্বে এটি প্রথম হাফ ম্যারাথনের আয়োজন যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে।


ম্যারাথনে প্রতিযোগীদের প্রায় ২১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলোকেও একই পথ অনুসরণ করতে হয়েছে। এসব রোবটের উচ্চতা ছিল তিন ফুট থেকে প্রায় ছয় ফুট পর্যন্ত।


মানুষের আদলে তৈরি এসব রোবটগুলোকে দুই পায়ে হাঁটতে বা দৌড়াতে হয়েছে। এই ম্যারাথনে রোবটগুলোর মধ্যে প্রথম হয়েছে তিয়ানগং আলট্রা। এটি দুই ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। অপরদিকে ম্যারাথনে অংশ নেওয়া লোকদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি এক ঘণ্টা দুই মিনিটে দৌড় শেষ করেছেন।


বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়ান ও তার দল। বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিকসে কাজ করা জিয়ান বলেন, এই রোবটের লম্বা পা তাকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে।


রোবটটি অ্যালগরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কীভাবে দৌড়ায়, তা অনুকরণ করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র তিনবার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলে জানান এই প্রযুক্তি কর্মকর্তা।


রোবটগুলো বিভিন্ন ধরনের জার্সি এবং জুতা পড়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মানুষ এবং রোবটের এ ধরনের দৌড় প্রতিযোগিতায় বেশ আনন্দ পেয়েছেন সেখানে থাকা দর্শকরা। সে সময় বেশ কিছু মজার পরিস্থিতি তৈরি হয়। একটি রোবট দৌড় শুরুর আগমুহূর্তেই মাটিতে পড়ে যায়। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেটি আবার উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়ের স্থান থেকে অন্য দিকে চলে গিয়ে সোজা রেলিংয়ের সঙ্গে বাড়ি খেয়েছে।


দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। অনেকেই রোবটগুলোর সঙ্গে সঙ্গে দৌড়েছেন এবং নিজেদের রোবটগুলোকে সহায়তা করেছেন।


আমারবাঙলা/এমআরইউ

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।