রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়া*বাসহ নারী মাদক কারবারি গ্রেফতার


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা পৌর এলাকা ভিমরুল্লা নতুন জেলখানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৭০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভিমরুল্লা এলাকা জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী, তার পিতার নাম মৃত. লবু শেখ।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় ‘মিম স্টোর’-এর সামনে বেঞ্চে বসে থাকা নাজমা বেগমের ডান হাতের একটি পলিথিন প্যাকেট তল্লাশি করা হয়। এ সময় তার প্যাকেটের ভেতর থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ৩০ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ২০ গ্রাম ওজনের ২ শত পিস এবং অপর প্যাকেটে ১০ গ্রাম ওজনের ১ শত পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এই ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসি নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});