সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ০)

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

X

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

‎কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের বিয়ের ৫ মাসের মাথায় জীবন দিলেন মিতু আক্তার(২৫) নামে এক নারী। নিহত মিতু মুরাদনগর উপজেলার গোয়াশাল গ্রামের কবির হোসেন এর ছেলে। 

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রামের ভাড়া বাসার দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পালিয়ে গেছেন স্বামী আনোয়ার হোসেন। আনোয়ার একই ইউনিয়নের সমেশপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। 

‎তথ্যটি নিশ্চিত করে থানার এসআই লিটন চাকমা বলেন, খবর পেয়ে দরজা ঘটনাস্থল নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

‎মিতুর ভাই নিহাদ জানায়, স্থানীয় একটি বিস্কুট কারখানায় কাজের সুবাধে আব্বাসহ আমরা চৌদ্দগ্রামের সামুকসার এলাকায় দুই বছর বসবাস করছিলাম। গত জুন মাসে আমরা এখান থেকে মুরাদনগর চলে যাই। এখানে থাকাকালীন স্থানীয় আনোয়ারের সাথে আমার বোনের প্রেমের সম্পর্ক হয়। এরপর তারা বিয়ে করে। বোনের বিয়ের পর বোন জামাইয়ের পরিবারের সাথে আমাদের পরিবারের মনোমালিন্য সৃষ্টি হলে আমরা এখান থেকে চলে যাই। আজকে (সোমবার) দুপুরে বোনের মৃত্যুর খবর পাই।

বাসার মালিক সামুকসার গ্রামের নজির আহম্মেদ বলেন, আনোয়ার তার স্ত্রীকে নিয়ে গত মাসে আমার বাসায় ভাড়ায় উঠে। গত রাতে আমি নাইট ডিউটি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকাল সাড়ে আটটার দিকে ভাড়াটিয়া আনোয়ার এসে আমাকে ডাকাডাকি করে বলে তার বউ দরজা খুলছেনা। এরপর খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে মেঝেতে পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});