সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চ্যাম্পিয়নস লিগের ড্র কবে, কখন?

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা উয়েফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২৭ আগস্ট ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ৩৬ দলের পথ নির্ধারণ হবে।

এখনো একাধিক দলের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য ঝুলে আছে। প্রতিযোগিতার বাছাইপর্বের নকআউট হবে শিগগিরই। দুই লেগের বাছাই উতরে যেতে পারলে নিশ্চিত করবে টিকিট। ১৮-১৯ আগস্ট হবে প্রথম লেগ, ফিরতি লেগ ২৫-২৬ আগস্ট।

বাছাইপর্ব শেষ হতেই পরের দিন প্রত্যেক প্রতিযোগী দলকে নিয়ে ড্র হবে। একক-লিগের ফরম্যাট শুরু হয়েছিল ২০২৪-২৫ মৌসুমে। ৩৬ দলের প্রত্যেকে প্রথম পর্বে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে আটটি ম্যাচ খেলবে, চারটি হোম ও চারটি অ্যাওয়ে। শীর্ষ আট দল সরাসরি নকআউটে উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফ খেলে শেষ ষোলোতে জায়গা পাবে।

সবশেষ দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। দুইবারই প্রতিযোগিতা হয়েছিল নতুন ফরম্যাটে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});