Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। এসব স্থাপনাগুলো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বিপিসি অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা/ডিপো খোলা রাখা হবে এবং সেখান থেকে তেল সরবরাহ করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, দেশের জনগণের চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও তার সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।

সঙ্গে সঙ্গে ডিলারদের জন্য প্রধান স্থাপনা থেকে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ ও ট্যাংকারের মাধ্যমে তেল প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সরকারি ছুটির দিনেও তেলের সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।

এর ফলে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা রোধ করা এবং সাধারণ জনগণের প্রয়োজন মেটাতে সরকারি ছুটিতেও তেলের প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।