Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় টিভি নাটকের অভিনেতা শামস সুমন মারা গেছেন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। অভিনয় ছাড়াও তিনি রেডিও ভূমির স্টেশন চিফ পদে কর্মরত ছিলেন। 

জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

একসময় মঞ্চ থেকে শুরু করে ছোট ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক টিভি নাটকে এই অভিনেতাকে আর দেখা যায়নি।

শামস সুমনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

পাশাপাশি ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন। 



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।