Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জয়পুরহাটে সংগীত চক্রের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদোত্তর গানের মুর্ছণায় যেন ভেসে গেল দর্শক ও শ্রোতা সাধারণ। জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জয়পুরহাট সংগীত চক্রের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্থানীয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়।

প্রথমে জাতীয় সংগীত এবং পরে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ইসলামি গান ” ওমোর রমযানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ সংগঠনের শিল্পীদের সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। একে একে শিল্পীরা গান পরিবেশন শুরু করলে দর্শক শ্রোতাদের উপচে পড়া ভির লক্ষ্য করা যায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে। কে তুমি তন্দ্রা হরণী আর রুপশী দোহায় তোমায়’ পরিবেশন করেন ডা: জাফর ইমাম, মধু মালতি ডাকে আয়’ পরিবেশন করেন লাবন্য প্রভা মন্ডল, দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া’ পরিবেশন করেন সৃষ্টি রানী দাস, রঙচটা জিন্সের প্যান্ট পড়া’ পরিবেশন করেন আজমেরী রহমান মায়াবী, কে দিল পিরিতের বেড়া ‘ পরিবেশন করেন অনুপ চন্দ্র মালী, জানিনা সে হৃদয়ে কখন এসেছে ‘ পরিবেশন করেন রুহানা জান্নাত সুস্মিতা, করি মনা কাম ছাড়ে না’ পরিবেশন করেন আবুল কালাম আজাদ ও রশিক আমার’ পরিবেশন করেন মুকুল চন্দ্র।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কে এম ওবায়দুর রহমান চন্দন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল ইসলাম।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।