শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জয়ের রাতে রোনালদোর যত রেকর্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নেমে আগেই রেকর্ড গড়েছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা আরও বেশ কিছু রেকর্ডে রাঙ্গালেন ক্রিস্তিয়ানো রোনালদো।

টরন্টোয় বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ বত্রিশের ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো।

এদিন পর্তুগাল অধিনায়কের বয়স ৪১ বছর ১৪৭ দিন। তার চেয়ে বেশি বয়সে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর কেউ খেলেনি।

একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও হলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ বত্রিশে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নেমে প্রতিযোগিতাটির নকআউট ম্যাচে খেলা ৪০ বা এর বেশি বছর বয়সী প্রথম আউটফিল্ড খেলোয়াড় হন বসনিয়া ও হার্জেগোভিনার এডিন জেকো। তার রেকর্ড ভেঙে দিলেন রোনালদো।

বিশ্বকাপের নকআউটে ৪০ বছরের বেশি বয়সী খেলোয়াড়ের তালিকায় এদিন যোগ হয়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচও। আগামী ৯ সেপ্টেম্বর ৪১তম জন্মদিন পালন করবেন তিনি।

তবে এই গোলটি আরেকটি জায়গায় তার ক্যারিয়ারে বিশেষ জায়গা পাবে। বিশ্বকাপে তার আগের ১০টি গোলের সবগুলোই ছিল গ্রুপপর্বে। সেই শূন্যতা এবার কাটল।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মোট গোল হলো ১৪৬টি, ২৩২ ম্যাচে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});