বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। বৃহস্পতিবার দিনব্যাপী ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশগ্রহণ করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় উৎসবের। প্রতিযোগীদের সঙ্গে উৎসবে যোগ দেন অভিভাবকরাও।

তিন পর্বের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয় লর্ডহার্ডিঞ্জ মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক আহসান উল্লাহ ইবনে হাই তামিম।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

দিনব্যাপী আয়োজনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা তিনটি পর্বে অংশ নেন। বিতার্কিকদের পাল্টাপাল্টি যুক্তি, তথ্য ও তর্কে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিজ্ঞান ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর বিতর্কে নিজেদের দক্ষতা তুলে ধরেন শিক্ষার্থীরা।

বিজ্ঞানভিত্তিক জ্ঞান, যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পাশাপাশি বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা একেএম ছালেহ উদ্দিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু রায়হান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});