Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জাপানে শিল্প খাতে গুণগত মান উন্নয়নে বিএসটিকিউএম ও জেইউএসই -এর মধ্যে বৈঠক

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের শিল্প খাতে গুণগত মান ব্যবস্থাপনা উন্নত করতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে জাপান বিজ্ঞান ও প্রকৌশল ইউনিয়নের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ।

৫ মার্চ ২০২৬ তারিখে জাপানের টোকিওতে জাপান বিজ্ঞান ও প্রকৌশল ইউনিয়নের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর সভাপতি জনাব এ. কে. এম. শামসুল হুদা,সাধারণ সম্পাদক জনাব এম এম কবির । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট -এর উপদেষ্টা জনাব এ. এম. এম. খায়রুল বাশার। জাপান বিজ্ঞান ও প্রকৌশল ইউনিয়নের -এর পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও আইএসও রেজিস্ট্রেশন সেন্টারের মহাসচিব জনাব মাসাতো ওনোদেরা এবং আন্তর্জাতিক সম্পর্ক কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব কাজুতোশি মায়েদা।

উক্ত আলোচনায় জাপান এবং বাংলাদেশ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের উপর শুরত্ব প্রদান করে ।
বাংলাদেশি প্রশিক্ষণার্থীদের জন্য জাপানে উচ্চতর প্রশিক্ষণ, বাংলাদেশে বিএসটিকিউএম -এর বিভিন্ন প্রোগ্রামে জাপানি বিশেষজ্ঞদের অংশগ্রহণ ,কোয়ালিটি অ্যাওয়ার্ড মূল্যায়নে জাপান বিজ্ঞান ও প্রকৌশল ইউনিয়ন এর কারিগরি সহায়তা, ডেমিং অ্যাওয়ার্ড প্রচলনের সম্ভাবনা এবং বাংলাদেশের বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও জাপাপানের এই যৌথ উদ্যোগ দেশের শিল্প খাতের গুনগত মান পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে । বিশেষ করে উৎপাদন খাতে ।সাথে ডেমিং অ্যাওয়ার্ড এর মত আন্তর্জাতিক মানের স্বীকৃতি বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে দেশের পণ্য ও সেবার মান বৈশ্বিক পর্যায়ে আরো শক্তিশালী হবে। ফল সরূপ আন্তর্জাতিক বাজারে, পণের মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশের প্রতিনিধি দল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।