বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!


পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার সরই ইউনিয়নের হিমছড়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ইমন হিমছড়িপাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৫ জুন সকালে তিনি মারা যান। সূত্র জানায়, বুধবার দুপুরে ইমন বাড়ির পাশের একটি গাছে জাম পাড়ার জন্য ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় ইমন মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


/এনইউআ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});